সর্বশেষ
এপ্রিল ১১, ২০২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও জাতির গর্বের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় দেশের নিরাপত্তা রক্ষা ও বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনায় সশস্ত্র বাহিনীর ভূমিকার উচ্চ প্রশংসা করেন তিনি। কোর্স সম্পন্নকারীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, বছরজুড়ে অর্জিত জ্ঞান, নীতি ও কৌশলগত দক্ষতা দেশের উন্নয়ন, নীতি প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি আরও উল্লেখ করেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ন্যাশনাল ডিফেন্স কলেজ ইতোমধ্যেই একটি উৎকর্ষতার কেন্দ্রে পরিণত হয়েছে এবং দক্ষ নেতৃত্ব গঠনে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনাও করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *