সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ডিসেম্বর থেকে জাবিতে ভর্তি পরীক্ষা শুরু

Spread the love

আরাফাত হোসাইন, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২১ থেকে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।বুধবার (১২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী রেজা বিষয়টি নিউজ বিডি ২৪ -কে নিশ্চিত করেন।তিনি জানান, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। পূর্বের বছরের মতো এবারও ভর্তি পরীক্ষা ইউনিটভিত্তিক পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।প্রথমবারের মতো বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা থাকলেও টেকনিক্যাল কিছু কারণে শেষ পর্যন্ত সব পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।উল্লেখ্য, গত শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেইউ-আইবিএসহ মোট সাতটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে— ‘এ’ ইউনিটে গণিত ও পদার্থবিজ্ঞান অনুষদ, ‘বি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদ, ‘সি’ ইউনিটে কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ‘সি–১’ ইউনিটে নাট্যকলা ও চারুকলা বিভাগ, ‘ডি’ ইউনিটে জীববিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *