সর্বশেষ
ফেব্রুয়ারি ২০, ২০২৬

ঝিনাইগাতীতে নববধূর রহস্যজনক মৃত্যু, হার্ট অ্যাটাক নাকি অন্য কিছু?

Spread the love

‎‎‎‎আল-আমিন শেরপুর জেলা প্রতিনিধি:‎‎‎

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও নয়াপাড়া গ্রামে মাসরুফা বেগম (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।‎নিহত মাসরুফা বেগম একই গ্রামের মাসুদ পারভেজের মেয়ে এবং শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার সুলাইমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, মাসরুফার বাবা-মা ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত থাকায় তিনি দীর্ঘদিন ধরে নানার বাড়িতে বসবাস করছিলেন।‎

প্রায় দেড় মাস আগে পারিবারিকভাবে মাসরুফা ও সুলাইমানের রেজিস্ট্রি বিবাহ সম্পন্ন হয়। তবে বিয়ের পরও তিনি স্বামীর বাড়িতে না গিয়ে নানার বাড়িতেই অবস্থান করছিলেন।‎রবিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসরুফাকে মৃত ঘোষণা করেন।

‎পরবর্তীতে স্বজনরা মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাকের কথা জানালেও বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ দেখা দেয়।‎

খবর পেয়ে ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।‎এ বিষয়ে ঝিনাইগাতী থানার পুলিশ জানায়, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *