সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

জাবির জুগা সংসদের ভিপি মো. সাজ্জাদউল ইসলাম,জিএস মাহীব রেজা

Spread the love

আরাফাত হোসাইন,জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র সংসদের ২০২৫ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী মো. সাজ্জাদউল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) ৫০ তম আবর্তনের শিক্ষার্থী মাহীব রেজা নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ভবনে ভোট গ্রহণ করা হয়।

সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, যা দুপুর ১২ টা পর্যন্ত চলে।অন্যান্য পদগুলোতে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন কোষাধ্যক্ষ সিফাতুল হক সিয়াম,সহ-সাধারণ সম্পাদক অর্পন মন্ডল,সাংগঠনিক সম্পাদক আ.স.ম. কৌশিক ইমতিয়াজ সাজিদ,সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইরফান উল্লাহ কাইফ,ক্রীড়া সম্পাদক তানভীর হাসান ইমন,সহ-ক্রীড়া সম্পাদক-১ শিবায়ন রায়, সহ ক্রীড়া সম্পাদক-২ জান্নাতুল নাঈম, দপ্তর সম্পাদক মো. রাকিব রহমান,সাংস্কৃতিক সম্পাদক মো.গোলাম রাকিব রাইসুল,সহ-সাংস্কৃতিক সম্পাদক গোধূলি চক্রবর্তী,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুশফিক হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক জুলকার নাঈম রাতুল, পরিবেশ বিষয়ক সম্পাদক দোলা বিশ্বাস, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আল এহসান পারভেজ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আশিকুল ইসলাম,নারী বিষয়ক সম্পাদক রাবিতা আজিজ, কার্যনির্বাহী সদস্য মোঃ সাহাদত হোসেন দেওয়ান(আকুল),মো. রাফসানুর রাফি,সাইমুন নাহার জেবিন।

সহ-সভাপতি (ভিপি) মো. সাজ্জাদউল ইসলাম বলেন, “প্রশ্নবিদ্ধ জাকসু নির্বাচনে প্রত্যাশিত ফলাফল অর্জন না করলেও আমার বিভাগের শিক্ষার্থীরা আজ আমাকে যে ভালোবাসা ও আস্থা দেখিয়েছেন, তা আমার জন্য বিশাল প্রাপ্তি। তাদের এই সমর্থন আমাকে নতুন করে শক্তি দিয়েছে। হতাশ না হয়ে আরও নিবেদিতভাবে কাজ করার প্রেরণা জুগিয়েছে। তাদেরকে সঙ্গে নিয়ে বিভাগ ও ক্যাম্পাসের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনাই এখন আমার মূল লক্ষ্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *