জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। ‘এ’ ইউনিটের আওতায় গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) অন্তর্ভুক্ত রয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
উল্লেখ্য, চলতি বছর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা মোট সাতটি শিফটে অনুষ্ঠিত হয়। এর মধ্যে গত রবিবার (২৮ ডিসেম্বর) তিনটি শিফটে এবং সোমবার (২৯ ডিসেম্বর) চারটি শিফটে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।

