জবি প্রতিনিধি ,আবির কর:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন্ন জকসু নির্বাচনকে কেন্দ্র করে পরিবহন খাতে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন “ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল”-এর ভিপি প্রার্থী একেএম রাকিব। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্য ও সময়মতো যাতায়াত নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।রাকিব তার ঘোষণা করা ইশতেহারে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ তুলে ধরেন
।সময় অনুযায়ী বাস সার্ভিস বাড়ানো:সকালে ৬টা ও ৮টার ব্যস্ত সময়ে এবং দুপুর ১টা/২:০০ টার দিকে প্রতিটি রুটে বাস সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।নতুন বাস, রুট ও ট্রিপ সংযোজন:১. জবি-ভাঙ্গা, জবি-বেড়িবাঁধ-কামরাঙ্গীরচর-মোহাম্মদপুর, জবি- আড়াইহাজার, জবি-চন্দ্রা রুট সংযোজন।২. জবি আস্-সুন্নাহ হলে অতিরিক্ত বাস সংযোজন।৩. চক্রাকার বাস/শাটলের সংখ্যা এবং রুট বৃদ্ধি।৪. দীর্ঘমেয়াদি সরকারি ছুটি (ঈদ, দূর্গাপূজা) উপলক্ষে বাস ট্রিপ সংযোজন।
৫. রায়সাহেব-বাজার হতে ক্যাম্পাস পর্যন্ত স্বল্প খরচে শাটল সার্ভিস চালু (অটো/কার্ট)।নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা:মহিলা শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সিট জোন ও বিশেষ বাস চালুর পরিকল্পনা তুলে ধরেন রাকিব।বাস লোকেশন ট্র্যাকার ও ওয়াইফাই সেবা:শিক্ষার্থীরা যেন বাসের অবস্থান জানতে পারেন, সে জন্য ট্র্যাকার চালু করার কথা বলা হয়েছে। পাশাপাশি সব বাসে ওয়াইফাই সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।শাটল বাস সার্ভিস ও নিরাপত্তা:ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শাটল সার্ভিস বাড়ানো হবে। জরুরি পরিস্থিতিতে বাস সার্ভিস ও নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করার কথা উল্লেখ করেন তিনি।এম্বুলেন্স:১. এম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি।২. রাতে/অসুস্থতায় ঢাকা শহরের যেকোনো স্থানে জরুরি সার্ভিস।নিয়মিত মেরামত: প্রতি একমাস অন্তর প্রতিটি বাসের বাধ্যতামূলক সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণ।নিজস্ব বাস সংখ্যা বৃদ্ধি:রাকিব জানান, জবির নিজস্ব বাস কম থাকার কারণে শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ে।
তাই প্রশাসনের সহযোগিতায় নতুন বাস সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।শিক্ষা ও ইভেন্টভিত্তিক স্পেশাল বাস সার্ভিস:নবীনবরণ, বিসিএস পরীক্ষা এবং ক্লাব ইভেন্টে প্রয়োজন সাপেক্ষে Extra বাস সার্ভিস নিশ্চিত করাডিজিটাল মনিটরিং:পরিবহন কর্মীদের কার্যক্রম ডিজিটাল অ্যাটেনডেন্সের মাধ্যমে পর্যবেক্ষণের ব্যবস্থা চালু করার পরিকল্পনা তার ইশতেহারে রয়েছে।ভিপি প্রার্থী রাকিব বলেন,জবির পরিবহন খাতকে আরও আধুনিক, দ্রুতগামী ও নিরাপদ করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের ভোগান্তি কমানোই আমাদের প্রধান লক্ষ্য।এসব উদ্যোগ বাস্তবায়ন হলে জবির শিক্ষার্থীদের যাতায়াতে বড় পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন ভিপি প্রার্থী রাকিব।

