সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

Spread the love

শাহনুর রহমান লিমন:(ঢাকা জেলা বিশেষ প্রতিনিধি)

রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে একদল বিক্ষুব্ধ ব্যক্তি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সংগঠনটির ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে দুপুরের দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। কিছুক্ষণ পর হঠাৎ ভবনের ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের তীব্রতা কমে এলে বিক্ষুব্ধরা আবারও সেখানে আগুন ধরিয়ে দেয়।এর আগে গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর একই ভবনে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। এরপর ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ঘোষিত রায়কে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহত করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা রাজপথে অবস্থান নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *