সর্বশেষ
ফেব্রুয়ারি ১০, ২০২৬

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে আগুনে পুড়ে প্রাণ গেল মা ও শিশুর

Spread the love

মোঃ মেহেদী হাসান, নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের গুরদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী ও তার এক বছর বয়সী শিশু কন্যা নিহত হয়েছে। ৮ ফেব্রুয়ারি রোববার রাতে সাড়ে ৩টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।নিহতারা হলেন- উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকার কৃষক মোঃ রান্টুর স্ত্রী আতিয়া বেগম (২৮) এবং তাদের এক বছর বয়সী মেয়ে রওজা।

অগ্নিকাণ্ডে রান্টুর মা মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, আগুনে মোট চারটি ঘর, বসতবাড়ির আসবাবপত্র এবং পাশের একটি মুদি দোকান পুড়ে যায়।

এছাড়াও অগ্নিকাণ্ডে ১২টি ছাগল মারা গেছে। গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোঃ আতাউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *