সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

খোমেনির দিন শেষ? ইরানে সরাসরি মার্কিন হস্তক্ষেপের ডাক

Spread the love

ডেস্ক রিপোর্ট, newsbd24live:


​ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ এখন চরম পর্যায়ে পৌঁছেছে। হিজাব বিরোধী আন্দোলন থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি এক বিশেষ আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো নন বরং তিনি একজন কর্মবীর এবং শান্তির মানুষ। রেজা পাহলভি অবিলম্বে ইরানে মার্কিন হস্তক্ষেপ কামনা করেছেন যাতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের পতন ত্বরান্বিত করা যায়।


​সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজা পাহলভি ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে বলেন প্রেসিডেন্ট ট্রাম্প একজন অ্যাকশন বা কাজের মানুষ এবং তিনি শান্তির পক্ষে। এখন তিনি ইরানি জনগণকে এই অপরাধী সরকারের হাত থেকে মুক্ত করতে সাহায্য করে বিশ্বে এক নজিরবিহীন শান্তি প্রতিষ্ঠা করতে পারেন। তিনি আরও উল্লেখ করেন যে ইরান সরকার বর্তমানে অত্যন্ত দুর্বল এবং কোণঠাসা অবস্থায় রয়েছে। জনগণ এই সরকারকে উৎখাত করতে প্রস্তুত। এ সময় তিনি ট্রাম্পকে এই অপরাধী সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনায় না গিয়ে সরাসরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


​রেজা পাহলভি তার বক্তব্যে মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের একটি পোস্ট উদ্ধৃত করেন। যেখানে গ্রাহাম যুক্তি দিয়েছিলেন যে ইরানের এই নিষ্ঠুর দমনপীড়ন বন্ধ করতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত। পাহলভি বলেন ইরানের মানুষ মাটিতে বিদেশি সেনা চায় না বরং তারা চায় মুক্ত বিশ্বের নেতার পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ। তিনি সতর্ক করে বলেন এই সরকারের সঙ্গে আলোচনা কোনো শান্তি বয়ে আনবে না বরং সাহসী আন্দোলনকারীদের সমর্থন জানালে হাজারো প্রাণ বাঁচবে এবং অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি আসবে।


​এদিকে ইরানে বিক্ষোভ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্যমতে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ৪৮ জন সদস্যসহ অন্তত ৪৯০ জন নিহত হয়েছেন। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই ইরানি কর্তৃপক্ষকে সতর্ক করে বলেছেন যদি বিক্ষোভকারীদের হত্যা করা হয় তবে যুক্তরাষ্ট্র চুপ থাকবে না এবং কঠোর পদক্ষেপ নেবে।


​ইরানের শেষ রাজা মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভি প্রবাসে থেকেও বিরোধী দলের অন্যতম প্রধান কণ্ঠস্বর হয়ে উঠেছেন। তিনি ইরানের তেল গ্যাস ও জ্বালানি খাতের শ্রমিকদের ধর্মঘটে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে রাজপথের আন্দোলনের পাশাপাশি অর্থনৈতিক লাইফলাইন কেটে দিলে ইসলামিক রিপাবলিক সরকার এবং তাদের দমনপীড়নের যন্ত্র অকেজো হয়ে পড়বে। এখন দেখার বিষয় ট্রাম্প প্রশাসন এই আহ্বানে সাড়া দিয়ে চূড়ান্ত কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না।
​সোর্স: উইয়ন নিউজ (WION)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *