নিজস্ব প্রতিবেদক | newsbd24liveকুড়িগ্রাম, ২৭ অক্টোবর ২০২৫ খ্রি.কুড়িগ্রাম জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে এবার ধরা পড়লেন এক মহিলা মাদক কারবারি। জেলার নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল নিষিদ্ধ ‘ইস্কাফ’ (কাশির সিরাপ হিসেবে পরিচিত ভয়ংকর মাদক) সহ মোছাঃ রিনা বেগম (৩৫) নামের এক মহিলাকে হাতেনাতে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল।পুলিশের দেওয়া তথ্যমতে, গত রবিবার (২৬ অক্টোবর ২০২৫ খ্রি.) আনুমানিক সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন হিরারকুটি এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃত মাদক কারবারি রিনা বেগমের নিজ বসতবাড়ি থেকে ৪০০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়। রিনা বেগম ওই এলাকারই বাসিন্দা।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার এবং ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নাগেশ্বরী থানা পুলিশের চৌকস দলটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই নিষিদ্ধ মাদকদ্রব্যসহ রিনা বেগমকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এটি জেলার মাদক নির্মূল কার্যক্রমে একটি বড় সাফল্য।গ্রেফতারকৃত মাদক কারবারি রিনা বেগমের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। নিষিদ্ধ কাশির সিরাপ ‘ইস্কাফ’কে ফেনসিডিলের মতো কোডিন ফসফেট মিশ্রিত ভয়ংকর মাদক হিসেবে গণ্য করা হয়, যার চোরাচালান ও সেবন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ।সোর্স: পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম।
কুড়িগ্রামের রিনা! নিজ ঘরেই জমিয়েছিলেন মাদকের সাম্রাজ্য! ৪০০ বোতল ইস্কাফসহ মহিলা কারবারি গ্রেফতার

