সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

কুড়িগ্রামে ৭৫ কেজি গাঁজাসহ দুই কারবারি ধরা — পুলিশের অভিযানে চাঞ্চল্য

Spread the love

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার উত্তর কাশিপুর মৌজার তেলীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করেছে পুলিশ। এ সময় দুইজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—ফুলবাড়ী থানার চন্দ্রখানা বুদারবান্নি চিনাবাড়ি এলাকার মোঃ খোরশেদ আলম (৩৮) এবং খালিশা কোটাল এলাকার মোঃ শফিকুল ইসলাম (৫০)।গত শনিবার (১৮ অক্টোবর ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে তিনটি বস্তায় মোট ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি ওসি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন—“ফুলবাড়ীতে তিনটি বস্তায় ৭৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে আমাদের টিম। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *