সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

কুড়িগ্রামে শীতের সরিষা চাষে হলুদে মোড়া প্রকৃতি

Spread the love

মো:মমিনুল ইসলাম প্রামানিক ফুলবাড়ী (কুড়িগ্রাম):

মৌসুম এলেই কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় চোখে পড়ে সরিষা ক্ষেতের হলুদ আভা। বিস্তীর্ণ মাঠজুড়ে সরিষার ফুলে ফুলে ভরে উঠেছে গ্রামবাংলার প্রান্তর।

ভোরের হালকা কুয়াশা আর নরম রোদের ছোঁয়ায় সরিষার ফুলের মৈ মৈ গন্ধে মুখরিত হয়ে উঠেছে চারপাশ।কৃষকরা জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ফলন ভালো হওয়ার আশা করছেন তারা।

কম খরচে লাভজনক হওয়ায় অনেক কৃষকই এবার সরিষা চাষে ঝুঁকেছেন। হলুদ ফুলে ভরা এই সরিষা ক্ষেত শুধু অর্থনৈতিক সম্ভাবনাই নয়, শীতের কুড়িগ্রামকে দিয়েছে এক অনন্য নান্দনিক রূপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *