সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

কিশোরগঞ্জে বিএনপির নির্বাচনি জনসভায় চেয়ার দখল নিয়ে রণক্ষেত্র, আহত ৩০

Spread the love

staff reporter/ Newsbd24live:

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার শোরগঞ্জ এলাকায় বিএনপির নির্বাচনি জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামের জনসভাস্থলে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, বিকেলে ভাতশালা গ্রামে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। তবে অসুস্থতার কারণে তিনি জনসভায় উপস্থিত থাকতে পারেননি।

জনসভার শেষ পর্যায়ে কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে পৌঁছায়। এ সময় চেয়ারে বসা নিয়ে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে যুবদল নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়।একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *