মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ ৬ আসনের সংসদীয় পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ শরিফুল আলম মনোনয়নপত্র দাখিল করেন।২৮ ডিসেম্বর রবিবার বেলা ২ টায় কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং মোঃ ইয়াছিন খন্দকার এর কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র দাখিল করেন শরিফুল আলম।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপি সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শাহাদাত হোসেন শাহ্ আলম।মনোনয়নপত্র দাখিলের সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ শরিফুল ইসলাম।
মনোনয়নপত্র দাখিলের পূর্বে, নির্বাচনী কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সূস্থতা কামনায় দোয়া করেন।

