মাহিন আহমেদ ,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জ ৬ (ভৈরব ও কুলিয়ারচর) এর বিএনপির মনোনীত প্রার্থী জনাব শরিফুল আলম সাহেবের নির্বাচনী প্রচারণার কাজ শুরু হয়েছে।কৃষক দল, শ্রমিক দল, জাসাস, মহিলা দল, যুব দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো একযোগে প্রচারণার কাজ শুরু করেছে।
প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড গুলো নিজ নিজ ইউনিটে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।বিভিন্ন এলাকায় গেলেই দেখা যায়, কোননোনা কোনো অঙ্গ সংগঠন নির্বাচনী প্রচারণা করছে।ভোটাররা বলেছেন গত নির্বাচন গুলোতে ভোট দিতে পারেনি,এইবার ভোটাররা আশাবাদী এই সরকারের নিরাপত্তায় তারা ভোট দিতে পারবে।কিশোরগঞ্জ ৬ আসনের বেশিরভাগ ভোটাররা এবার ঠান্ডা মাথায় প্রতীক নির্বাচন করে ভোট দিতে চান।দলীয় প্রতীক ও জনপ্রিয়তা নিয়ে কিশোরগঞ্জ ৬ আসনে জনাব শরিফুল আলম সাহেব অনেক অংশেই এগিয়ে রয়েছেন বলে মনে করা হয়।

