হাবিবুর রহমান সুমন ,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন উপজেলা শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির হলরুমে এ অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন। সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোঃ ইকরাম।সাধারণ সম্পাদক ও শিশুকানন কিন্ডারগার্টেন কেজি স্কুলের অধ্যক্ষ মিরাজ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী।অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিবুল হাসান।বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানোন্নয়নে কিন্ডারগার্টেনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কোমলমতি শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত পড়াশোনার চাপ না দেওয়ার আহ্বান জানান তারা।অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সোহেল রানা ও সুমি আক্তার।এ সময় কালকিনি ও ডাসারের ১২টি কেজি স্কুলের ৯৮ জন ট্যালেন্টপুল এবং ৯০ জন সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

