সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

কমলগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

Spread the love

জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে নজরানা শিক্ষা ও স্বাস্থ্য কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং বন্ধন সামাজিক সংগঠন এর সার্বিক সহযোগিতায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০ টা থেকে সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপালমাওলানা মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের সভাপতি রেহেনা বেগম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার আহসান কবির চৌধুরী রিপন, ডা. তানভীর আহমদ,বন্ধন সামাজিক সংগঠনের সভাপতি তারেকুল ইসলাম পাটোয়ারী।

দিনব্যাপী এ শিবিরে ৩০০ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়।পাশাপাশি ৩২ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক ইফতেখার আহমদ, সদস্য মানিক মিয়া, আব্দুল্লাহ আল সাদী, রুমন মিয়া, ইকবাল হোসাইন, এবং উপদেষ্টা সৈয়দ শাহী, আজিজুর রহমান, সালেহ আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *