ডেস্ক রিপোর্ট, News BD 24 Live:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে অবস্থিত তরুয়ার বিলে পানির মধ্য থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পানির নিচে লুকিয়ে রাখা একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত হয়েছিল।

