সর্বশেষ
মার্চ ১৩, ২০২৬

উপজেলা চেয়ারম্যান হিসেবে কেএম বশির উদ্দিন তুহিনকে দেখতে চান নাসিরনগর উপজেলার সর্বস্তরের জনগণ

Spread the love

‎‎মোঃ সাইফুল ইসলাম, ব্রাক্ষণবাড়ীয়া জেলা প্রতিনিধি:

‎‎ব্রাক্ষণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক  আলোচনা শুরু হয়েছে।‎এরই ধারাবাহিকতায় নাসিরনগর উপজেলার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কেএম বশির উদ্দিন তুহিনকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।‎‎

স্থানীয়দের মতে,‎দীর্ঘদিন ধরে তিনি নাসিরনগর উপজেলার গরিব, অসহায় ও মেহনতী মানুষের পাশে থেকে নীরবে কাজ করে যাচ্ছেন। সামাজিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবিক সহায়তা এবং শিক্ষা বিস্তারে তাঁর অবদান ইতোমধ্যেই এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।‎‎রাজনৈতিক জীবনে কেএম বশির উদ্দিন তুহিন বর্তমানে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।‎

এছাড়াও তিনি কেন্দ্রীয় জিসাস এর সহ সভাপতি ও ব্রাক্ষণবাড়ীয়া জেলা বিএনপির সদস্য হিসেবে দলকে সংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।‎‎স্থানীয় সচেতন মহলের দাবী,‎নাসিরনগর উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় জনাব কেএম বশির উদ্দিন তুহিন একজন যোগ্য, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব।‎তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাঁকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান নাসিরনগর উপজেলার সর্বস্তরের জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *