সর্বশেষ
মার্চ ১৯, ২০২৬

ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্রবি প্রশাসন

Spread the love

হাবিপ্রবি প্রতিনিধিঃ

পবিত্র ঈদ-উল-ফিতরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন। ক্যাম্পাসে অবস্থান করা সকল শিক্ষার্থীর জন্য এ আয়োজন করা হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান। বর্তমানে হাবিপ্রবিতে নেপাল, ভুটান, নাইজেরিয়া, সোমালিয়া, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রায় শতাধিক বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের অনেকেই ক্যাম্পাসে ঈদ উদযাপন করবেন।

পাশাপাশি দেশের শিক্ষার্থীদের মধ্যেও অনেকেই বিভিন্ন কারণে আবাসিক হলেই ঈদ উদযাপন করবেন। শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এ আয়োজন করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তিনি বলেন, ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন করা হবে। বিভিন্ন আবাসিক হলে কতজন করে শিক্ষার্থী অবস্থান করবে আমরা সেই তথ্য সংগ্রহ করছি। এর ভিত্তিতেই তাদের জন্য আয়োজন করা হবে। এর পাশাপাশি বহিরাগত কেউ যেনো এ আয়োজনে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে এ বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *