সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ইসিতে মনোনয়ন আপিল শুনানি জোরদার, তৃতীয় দিনে আরও শতাধিক আবেদন নিষ্পত্তির পথে।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

নির্বাচন কমিশনে (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি চলছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়, যা বিকাল ৫টা পর্যন্ত চলবে।ইসি সূত্র জানায়, আজ ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি নেওয়া হবে। এসব শুনানিতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের বক্তব্য উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন।এর আগে শনিবার আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আবেদন নিষ্পত্তি করা হয়। সেদিন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৫১টি আপিল মঞ্জুর হয় এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১টি আপিল মঞ্জুর করা হয়। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বাতিল হয়। পাশাপাশি ১৫টি আবেদন নামঞ্জুর এবং ৩টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়।রোববার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনের শুনানিতে ইসি আরও ৭০টি আপিল শুনানি করে। এদিন ৫৭টি আপিল মঞ্জুর, ৭টি নামঞ্জুর এবং ৬টি আপিল পেন্ডিং রাখা হয়। পেন্ডিং থাকা আবেদনকারীদের বিভিন্ন সময় দেওয়া হয়েছে।

এ ছাড়া শনিবার বিবেচনাধীন থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিল মঞ্জুর করা হয়।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *