সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

আবারও ছয় মাস! সাগর-রুনি মামলার শেষ কোথায়?

Spread the love

সাগর-রুনির বিচার কি শুধু আশ্বাসেই সীমাবদ্ধ?আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য টাস্ক ফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন নিহত রুনির পরিবারের সদস্যরা এবং বিচারপ্রত্যাশী সাধারণ মানুষ।বুধবার সুপ্রিম কোর্টে এক ব্রিফিং-এ নিহত মেহেরুন রুনির ভাই নওশের আলম রোমান তাঁর হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু গত ৫ আগস্টের পর অন্তত এই মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি হবে বলে একটি ক্ষীণ আশা দেখতে পাচ্ছিলাম। দীর্ঘ প্রায় এক বছরেও তদন্তের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, যা আমাদের হতাশ করেছে। ছয় মাস সময় চাওয়ার মাধ্যমে সেই আশার আলোও অনেকটা শেষ হয়ে গেছে।”ব্রিফিং চলাকালীন সময়ে সাংবাদিক দম্পতি সাগর-রুনির একমাত্র সন্তান মেঘও উপস্থিত ছিলেন।মামলার আইনি প্রক্রিয়া সম্পর্কে আইনজীবী শিশির মনির জানান, টাস্ক ফোর্স কমিটির পাঁচ সদস্য আদালতে এসে তদন্তের অগ্রগতি এবং বিলম্বের বিষয়ে ব্যাখ্যা দিতে চেয়েছিলেন। কিন্তু দুঃখজনকভাবে রাষ্ট্রপক্ষ এ বিষয়ে সম্মতি জানায়নি। তিনি মনে করেন, পরিবারের সদস্যদের উপস্থিতিতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে স্বজনরা অন্তত কিছুটা মানসিক স্বস্তি পেতেন। রোমানও একই সুরে বলেন, “আমরা চেয়েছিলাম যে সরাসরি যে অফিসাররা এর সঙ্গে জড়িত, সেই পাঁচ সদস্য সকলেই কোর্টে আসুক এবং তাঁরা স্বয়ং এক্সপ্লেইন করুক। কিন্তু রাষ্ট্রপক্ষ দীর্ঘ ছয় মাস সময় চেয়েছে।”মামলার এমন দীর্ঘসূত্রিতা বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও গতি নিয়ে জনমনে প্রশ্ন তুলেছে। বারবার সময় বৃদ্ধির কারণে এই নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রাপ্তি নিয়ে সংশয় সৃষ্টি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *