জহুরুল হক জনি, স্টাফ রিপোর্টার:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের মিশনমোড়ের অস্থায়ী দলীয় কার্যালয়(হামার বাড়ী) থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে গোলচত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।পথসভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদুল হক আসাদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মানিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাইদুল ইসলাম, সদস্যসচিব নাজমুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কল্লোল এবং আদিতমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রনি।বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

