মোঃ আরিফুল ইসলাম,পাবনা জেলা প্রতিনিধি:
তারেক রহমান (জন্ম: ২০ নভেম্বর ১৯৬৫) তিনি হলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়াও তিনি দৈনিক দিনকাল সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক (ভারপ্রাপ্ত)।
তিনি সাধারণত তারেক জিয়া নামে পরিচিত যার শেষাংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে।তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর।
তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দম্পতির প্রথম সন্তান। তারেক রহমান শিক্ষা জীবনের শুরুতে বিএএফ শাহীন কলেজ ঢাকাতে পড়াশোনা শুরু করেন এরপর সেন্ট যোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে পড়াশোনা করেন। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শেষ করে ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। দ্বিতীয় বর্ষে পড়াকালীন তিনি বিশ্ববিদ্যালয় জীবনের ইতি ঘটিয়ে বস্ত্রশিল্প ও নৌ-যোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন। তারেক রহমান অল্প বয়স থেকেই রাজনীতিতে হাতেখড়ি হয় এবং ২০০০ সালের শুরুর দিকে তার মা প্রধানমন্ত্রী থাকাকালীন বিএনপিতে তিনি জনপ্রিয়তা অর্জন করেন।
২০০৮ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর, তার নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করে তিনি লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে যান এবং দাবি করেন যে গ্রেপ্তারকালীন সময়ে কর্তৃপক্ষ তাকে জেলহাজতে নির্যাতন করছে। দুর্নীতি, ঘুসগ্রহণ, মানি লন্ডারিং, অবৈধ সম্পদ অর্জন, গ্রেনেড হামলাসহ একাধিক অভিযোগে তিনি শেখ হাসিনা সরকারের আমলে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হন। ২০০৭ সালের পর তার বিরুদ্ধে মোট ৮৪টি মামলা হয়। তার দল বিএনপি দাবি করে যে এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ।
পরবর্তীকালে ২০২৪ সালে, আওয়ামী লীগ সরকারের পতনের পর, আদালত তাকে দণ্ডপ্রাপ্ত সকল অভিযোগ থেকে খালাস দেয়। এবং তার সাজা বাতিল করা হয়। বর্তমানে তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা বিচারাধীন নেই। ২০০৮ সালের পর থেকে বর্তমানে তিনি যুক্তরাজ্যে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। তারেক রহমানকে প্রায়শই বাংলাদেশের কার্যত বিরোধী দলের নেতা হিসেবে বর্ণনা করা হয়। তারেক দেশের রাজনীতিতে একজন বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন, তার অনেক বিরোধী তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনেছেন।
১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সাথে জোবাইদা রহমানের বিয়ে হয়। জোবাইদা সাবেক নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান এর মেয়ে। তারেক ও জোবাইদা দম্পতির জাইমা রহমান নামে এক কন্যা সন্তান রয়েছে।

