সর্বশেষ
ফেব্রুয়ারি ১০, ২০২৬

আজ শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) বিধান অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ করতে হয়।

গতকাল সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সব রাজনৈতিক দল ও প্রার্থীকে প্রচার-প্রচারণা শেষ করতে হবে।

তিনি বলেন, সবাই প্রচারণায় ব্যস্ত থাকলেও মঙ্গলবার সকাল সাড়ে ৭টার মধ্যে তা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে। সে অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকেই প্রচারণা নিষিদ্ধ হয়েছে। গত ২২ ডিসেম্বর থেকে এবারের নির্বাচনের জন্য ২০ দিনের প্রচারণার সুযোগ দেওয়া হয়েছিল।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

তবে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে।এবারের নির্বাচনে অংশ নিচ্ছে মোট ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী রয়েছেন ২,০৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯১ জন প্রার্থী।ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ‘হাতপাখা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫৮ জন প্রার্থী, জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে রয়েছেন ২২৯ জন এবং জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকে রয়েছেন ১৯৮ জন প্রার্থী। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ জন প্রার্থী। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *