সর্বশেষ
ফেব্রুয়ারি ৪, ২০২৬
Spread the love

ডেক্স রিপোর্ট:

মঙ্গলবার পবিত্র শবেবরাত। হিজরি সনের শাবান মাসের চৌদ্দ তারিখের রাতটি মুসলমানদের কাছে মুক্তির রাত ও সৌভাগ্যের রাত হিসেবে বিশেষ মর্যাদা বহন করে। ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস এই মহিমান্বিত রাতে মহান আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্য অশেষ রহমত ও মাগফিরাতের দরজা উন্মুক্ত করে দেন।

শবেবরাত শব্দটি ফারসি ভাষা থেকে আগত। এখানে শব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি শান্তি ও সৌভাগ্য। আরবি ভাষায় এ রাতকে বলা হয় লাইলাতুল বরাত। হাদিসের ভাষ্য অনুযায়ী এ রাতে আল্লাহ তায়ালা অসংখ্য বান্দার গুনাহ মাফ করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন।হাদিসে এ রাতের বিশেষ মর্যাদা সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মহান আল্লাহ মধ্য শাবানের রাতে তাঁর সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং শিরিককারী ও হিংসুক ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন।

ইবনে হিব্বান হাদিস নম্বর ৫৬৬৫।পবিত্র শবেবরাত উপলক্ষে মুসলমানরা নফল নামাজ আদায় কোরআন তিলাওয়াত জিকির আজকার এবং দোয়ায় মগ্ন থাকেন। অতীত জীবনের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায় মোনাজাত করেন। এ রাতে মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমাজ রাষ্ট্র এবং সমগ্র মানবজাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।শবেবরাতের আগের দিন অথবা পরের দিন রোজা রাখা সুন্নত।

এ কারণে অনেক মুসলমান শাবান মাসের এই সময়ে নফল রোজা পালন করে থাকেন।পবিত্র শবেবরাত উপলক্ষে বুধবার ৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন দেশের সব সরকারি অফিস আদালত এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।উল্লেখ্য শবেবরাত মুসলমানদের কাছে পবিত্র মাহে রমজানের আগমনী বার্তাও বহন করে। শাবান মাস শেষ হলেই শুরু হবে সিয়াম সাধনার মাস রমজান। ফলে এ রাত থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা রমজানের প্রস্তুতি শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *