সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ত্রিশালে পুলিশের অভিযানে নেত্রকোনার এক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ

Spread the love

মোঃ নাইমুল হক স্মরণ দুর্গাপুর উপজেলা বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার একজন ব্যক্তিকে আটক করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। বুধবার (৭ নভেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে অভিযানে আটক হন গাঁওকান্দিয়া ইউনিয়নের মোঃ সোহাগ মিয়া (৪১)। তার কাছ থেকে ১,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনের ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ৭,০০০ টাকা জব্দ করা হয়েছে।আটককৃত মোঃ সোহাগ মিয়ার ঠিকানা: গাঁওকান্দিয়া, ডাকঘর জাগিরপাড়া, দুর্গাপুর থানা, নেত্রকোণা। তার পিতা আব্দুল মতিন ও মাতা মোছাঃ নুরুন্নাহার।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর আলী ত্রিশাল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। পুলিশ কর্মকর্তা জানান, দেশে মাদক মুক্ত সমাজ গড়ে তোলার জন্য এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে এবং জনগণকে আরও সচেতন হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *