মোঃ শাহনুর রহমান লিমন, ঢাকা জেলা, বিশেষ প্রতিনিধি:
ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এক্সকাভেটর নিয়ে প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তীব্র সংঘর্ষ বাধে। সোমবার দুপুর ১টার দিকে শুরু হওয়া এই ঘটনায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।প্রথমে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে অগ্রসর হওয়ার চেষ্টা করেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের এক সদস্যের মাথায় আঘাত লাগে এবং আরও কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের পিছু হটানোর চেষ্টা করে।পরিস্থিতি গুরুতর আকার ধারণ করলে ঘটনাস্থলে শতাধিক সেনা সদস্য যোগ দেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় এলাকায় পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়।

