হাবিবুর রহমান সুমন, মাদারীপুর জেলা প্রতিনিধি :
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘিরে মাদারীপুরে নিরাপত্তা জোরদারহাবিবুর রহমান সুমন : মাদারীপুর জেলা প্রতিনিধি মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মাদারীপুর জেলায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। রোববার ভোর থেকে শিবচর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর টহল ইউনিট।এদিকে, রায়কে কেন্দ্র করে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ঢাকা–বরিশাল মহাসড়কের কয়েকটি স্থানে অবস্থান কর্মসূচি পালন করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।জেলার সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, নিরাপত্তা জোরদার থাকায় ভয়ের কোনো পরিবেশ তৈরি হয়নি। তবে গুরুত্বপূর্ণ বাজার, বাসস্ট্যান্ড ও সরকারি স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা চাদর দেখা গেছে।শিবচর থানার একাধিক কর্মকর্তা জানান, সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে টহল ও চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মাঠে প্রস্তুত আছে।আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক নজরদারিতে বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

