সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

দুর্নীতির বরপুত্র সালাউদ্দিন-কিরণের পালানোর রাস্তা পরিষ্কার: নেপথ্যে বাফুফে সভাপতির ‘রহস্যময়’ আবেদন!

Spread the love

বাংলাদেশের ফুটবলের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত দুই মুখ—সাবেক বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবং সাবেক মহিলাবিষয়ক সম্পাদিকা মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনা দেশের ক্রীড়ামহলে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। এই নিষেধাজ্ঞার প্রত্যাহারের জন্য সরাসরি আবেদন করেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, যা নিয়ে জনমনে তীব্র অসন্তোষ ও প্রশ্ন দেখা দিয়েছে।জানা যায়, গত ২১ আগস্ট ২০২৫ তারিখে বাফুফে সভাপতি জনাব তাবিথ আউয়াল দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি আনুষ্ঠানিক আবেদন করেন। আবেদনে তিনি ‘দুর্নীতির বরপুত্র’ হিসেবে পরিচিত কাজী সালাউদ্দিন এবং তার ঘনিষ্ঠ সহযোগী মাহফুজা আক্তার কিরণের উপর আরোপিত বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানান।সালাউদ্দিন-কিরণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাফুফে কেন্দ্রিক দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মীয়করণ, অনিয়ম এবং বিপুল অঙ্কের কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ রয়েছে। দেশের ফুটবলের সর্বোচ্চ ক্ষতি করার অভিযোগ যাদের বিরুদ্ধে, এমন দুই ব্যক্তির বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিতে বর্তমান বাফুফে সভাপতির এমন উদ্যোগ জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।প্রদত্ত তথ্য অনুযায়ী, ৫ আগস্ট ২০২৪ সালের পর হতে কাজী সালাউদ্দিন এবং মাহফুজা আক্তার কিরণ দেশ ছেড়ে পালানোর নানা উপায় খুঁজছিলেন। তবে, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের অনুরোধের (অনেকের মতে ‘বদান‍্যতা’) ভিত্তিতে অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই দুই ব্যক্তির বিদেশ ভ্রমণের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়।পর্যবেক্ষকরা মনে করছেন, ফুটবলের দুর্নীতির বিরুদ্ধে দেশব্যাপী যখন তীব্র জনমত বিদ্যমান, তখন বাফুফের বর্তমান শীর্ষ নেতার এমন পদক্ষেপ ইচ্ছাকৃতভাবে ‘ম‍্যানেজড’ বা ‘সুবিধাবাদী’ হিসেবে বিবেচিত হতে পারে। দুর্নীতির গুরুর বিদেশ ভ্রমণে সহায়তা করার এই সিদ্ধান্ত ফুটবলের ভাবমূর্তি এবং দুর্নীতিমুক্ত করার অঙ্গীকারের পরিপন্থী বলে অনেকে মত প্রকাশ করেছেন।এ বিষয়ে জানতে চেয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।ফুটবলপ্রেমী ও ক্রীড়া সংশ্লিষ্টদের পক্ষ থেকে অনতিবিলম্বে কাজী সালাউদ্দিন ও মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্ত বাতিলের জোরালো দাবি জানানো হয়েছে। দেশের সর্বোচ্চ ক্রীড়া প্রশাসকদের দ্বারা দুর্নীতির বিরুদ্ধে এমন অবস্থান নেওয়া উচিত, যা দেশের ফুটবলকে কলঙ্কমুক্ত করতে সাহায্য করবে বলে তারা মনে করেন।বিশেষজ্ঞ মতামত:বিশিষ্ট ক্রীড়া বিশ্লেষক ড. এ কে এম শামীম বলেন, “দেশের ফুটবলের দুর্নীতির জন্য যারা দায়ী, তাদের বিদেশ যাত্রার সুযোগ করে দেওয়াটা অত্যন্ত দুঃখজনক। এই সিদ্ধান্ত বাতিলের দাবি যৌক্তিক এবং জনস্বার্থে অবিলম্বে এই ব্যবস্থা গ্রহণ করা উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *