মোঃএমরুল ইসলাম: মনোহরদী(নরসিংদী)প্রতিনিধি :
নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কৃষ্ণপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ডা. আব্দুল হান্নান কে সভাপতি ও ডা. মো.নাসির উদ্দীন প্রধান কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পল্লী চিকিৎসক সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো.এমরুল ইসলাম।

মঙ্গলবার সকালে নবগঠিত এই কমিটিকে অনুমোদন দেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও মনোহরদী উপজেলা শাখার সভাপতি ডা.আবুল কাশেম জুলহাস।
নব-নির্বাচিত সভাপতি ডা.হান্নান বলেন,“আমাকে কৃষ্ণপুর ইউনিয়ন শাখার সভাপতি নির্বাচিত করায় কেন্দ্রীয় সভাপতি, জেলা ও উপজেলা নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পল্লী চিকিৎসকরা দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবার মূল চালিকা শক্তি। তাদের সুখে-দুঃখে পাশে থাকা ও সমস্যা সমাধানে সমিতি সর্বদা বদ্ধপরিকর থাকবে—ইনশাআল্লাহ্।”
এ সময় কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শুক্কুর আলী বিএসসি উপস্থিত ছিলেন।
