সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভুয়া গ্রীক নাগরিক রাজিব খাঁন গ্রেফতার— প্রতারণার গল্প শুনে চমকে গেল পুলিশ

Spread the love

গ্রীসের নাগরিক পরিচয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া এক আন্তর্জাতিক প্রতারক অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। তার নাম রাজিব খাঁন ওরফে ইশান খাঁন।পুলিশ সূত্রে জানা গেছে, রাজিব খাঁন নিজেকে গ্রীসের পাসপোর্টধারী নাগরিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রলুব্ধ করছিল গ্রীসে কর্মসংস্থানের আশ্বাসে। প্রতি জনের কাছ থেকে সে ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।গত ৬ অক্টোবর রাজিব বাংলাদেশে আসে। পরে প্রতারণার শিকার একাধিক ব্যক্তি তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশন এলাকা থেকে রাজিবকে গ্রেফতার করে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশ্চিত করে বলেন, “রাজিব খাঁনের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। সে গ্রীসে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে।”রাজিব খাঁনকে “আন্তর্জাতিক প্রতারক” হিসেবে বর্ণনা করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, সে গ্রীস ছাড়াও মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে প্রতারণার নেটওয়ার্ক গড়ে তুলেছিল।প্রতারিত ব্যক্তিদের কাছ থেকে আদায় করা টাকা সে বিভিন্ন বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাচার করত বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।পুলিশ জানিয়েছে, এই চক্রের আরও সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *