সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

সাড়ে ৪ লাখ টাকার গাঁজাসহ কুমিল্লার এরশাদ যাত্রাবাড়ীতে র‍্যাবের জালে!

Spread the love

মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানী ঢাকায় ফের বড় সাফল্য এসেছে। আনুমানিক সাড়ে চার লক্ষ টাকা মূল্যমানের ১৫ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।গতকাল সোমবার (২০/১০/২০২৫) বিকেল আনুমানিক ৫.৩০ ঘটিকার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানাধীন রহমান সুপার মার্কেট এলাকায় র‍্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল সফল অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং মাদক চক্রের একজন সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে।গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মো. এরশাদ হোসেন (২৬)। তার পিতার নাম কবির হোসেন। সে কুমিল্লার কোতয়ালী থানাধীন রাঙ্গুরী গ্রামের বাসিন্দা। র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত এরশাদ হোসেন একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইতোপূর্বে মাদক আইনে আরও একটি মামলা রয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে আসছিল। এরপর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সে তা সরবরাহ করত।উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। মাদকসহ গ্রেফতারকৃত আসামিকে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।র‍্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‍্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া, যা যুব সমাজকে ধ্বংস করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।র‍্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *