উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর ধানমন্ডির ৬/এ এলাকার আনাম র্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করে এই চুরি করা হয়।
এ ঘটনায় চার নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে এবং দুজন পলাতক রয়েছেন। জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে নিরাপত্তাকর্মীদের অচেতন করে দোকানের গয়না চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) রেজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পুলিশ তদন্ত করছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ওসির ভাষ্য অনুযায়ী, ঘটনার পর তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন।