উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২৭০টি আসন বেড়েছে। এর ফলে মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭০টিতে। শুধু আসনই নয়, এ বছর বেড়েছে মেডিকেল কলেজের সংখ্যাও।
শিক্ষার্থী ভর্তির এই তালিকায় যুক্ত হয়েছে সদ্য অনুমোদন পাওয়া নরসিংদী, ঠাকুরগাঁও এবং সরকারি কর্মচারী মেডিকেল কলেজ। নতুন এই তিনটি মেডিকেল কলেজে ৫০টি করে এমবিবিএস কোর্সের আসন নির্ধারণ করা হয়েছে।
এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তিতে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং আবেদন করা যাবে ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত এক ঘণ্টার বেশি সময় ধরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি নীতিমালায় জানানো হয়েছে, লিখিত পরীক্ষার প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে কোনো শিক্ষার্থী ভর্তির জন্য বিবেচিত হবেন না।