উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের বাসভবনে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার ২৮ নভেম্বর ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক-সংলগ্ন তাঁর বাসায় এ ঘটনা ঘটে। বাসার নিরাপত্তাকর্মীদের তৎপরতায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মুখপাত্র মো. আফজাল হোসেন। তিনি জানান, ভোরের দিকে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করেই চলে যায় অজ্ঞাত ব্যক্তিরা। এটা একতলা বাসার টিনের ওপর পড়ে।
তিনি আরও বলেন, ওয়েল স্ট্রাকচার্ড থাকায় তেমন ক্ষতি হয়নি আর নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিক সেটা ফায়ার নিরোধক দিয়ে নিভিয়ে ফেলেছেন। চালকসহ পিকআপে থাকা দুজনকে নিয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।