উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পেনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের হয়ে খেললেও ব্যালন ডি’অরের ভোটে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো সতীর্থদেরই বেশি প্রাধান্য দিয়েছেন। মাঠের লড়াইয়ে ১৩টি ব্যালন ডি’অর নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া এই দুই তারকা ভোট দেওয়ার ক্ষেত্রে সাধারণত একে অপরকে কখনো পছন্দ করেননি। তবে অবাক করা বিষয় হলো, ভোটের ইতিহাসে মাত্র দুজন ফুটবলার রয়েছেন, যাঁরা দুজনের কাছ থেকেই ভোট পাওয়ার গৌরব অর্জন করেছেন।
এই দুই ফুটবলারের মধ্যে প্রথমজন স্পেনের জাভি হার্নান্দেজ এবং দ্বিতীয়জন পর্তুগালের নুনো মেন্দেজ। ২০১০ সালে পর্তুগালের অধিনায়ক হিসেবে রোনালদো তাঁর প্রথম পছন্দে রেখেছিলেন বার্সেলোনার জাভিকে। অন্যদিকে মেসিও ২০১১ সাল থেকে টানা তিন বছর জাভিকে নিজের ভোট দিয়েছিলেন। আর ২০২১ সালে তরুণ প্রতিভা নির্বাচনে রোনালদো ও মেসি উভয়েই নুনো মেন্দেজকে দ্বিতীয় স্থানে ভোট দিয়েছিলেন।
এদিকে মেসির ভোটে বিশেষভাবে নজর কেড়েছেন ইংলিশ ফুটবলার জুড বেলিংহাম, যাকে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে টানা তিনবার তৃতীয় স্থানে রেখেছেন আর্জেন্টাইন তারকা। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মূল ব্যালন ডি’অরের ভোট দিলেও মেসি কখনো রিয়াল মাদ্রিদের খেলোয়াড়কে ভোট দেননি। সেই বিচারে বেলিংহামকে টানা তিন বছর ভোট দেওয়ার বিষয়টি প্রমাণ করে যে ফুটবলের প্রতিভা ক্লাবের পরিচয়ের ঊর্ধ্বে।