উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম এবং মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গত ২৪ ঘণ্টায় মোট ৭৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৭ নভেম্বর ২০২৬ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮৩ জন, পরোয়ানামূলে ১১০ জন এবং সাজাপ্রাপ্ত ২৪ জন রয়েছেন। এছাড়া মাদকবিরোধী অভিযানে ৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৭৭ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩১৪ জনকে আটক করা হয়, যার মধ্যে ১৬০ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।