উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (কন্ট্রাক্ট অ্যান্ড ডকুমেন্টেশন) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে আইন বিষয়ে স্নাতক বা এলএলবি অথবা স্নাতকোত্তর বা এলএলএম ডিগ্রিধারী হতে হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২২ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট কাজে সর্বোচ্চ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে উৎপাদনশিল্প, হালকা ও ভারী শিল্প কিংবা আইন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং সদ্য স্নাতক পাস করা নতুনরাও আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীকে পূর্ণকালীন চাকরি হিসেবে চট্টগ্রামের প্রতিষ্ঠানের কার্যালয়ে কাজ করতে হবে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে প্রতিষ্ঠানের আইনি নথি, চুক্তিপত্র, সমঝোতাপত্র ও জমির দলিলের খসড়া তৈরি এবং সম্ভাব্য বিরোধ চিহ্নিত করতে হবে। পাশাপাশি আদালত ও বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা, মামলা পর্যবেক্ষণ এবং আইনি গবেষণা পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। প্রার্থীর আইনি নথিপত্র তৈরি, বিধিবিধান মেনে চলা এবং বিশ্লেষণী দক্ষতা থাকতে হবে।