উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। গতকাল বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। এবার মোট পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি এবং ২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ‘এ’ ইউনিটে মোট জিপিএ কমপক্ষে ৭.০০ এবং আবেদন ফি ১ হাজার ২০০ টাকা। ‘বি’ ও ‘ডি’ ইউনিটে মোট জিপিএ কমপক্ষে ৬.০০ এবং আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।
‘সি’ ইউনিটে মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ এবং আবেদন ফি ১ হাজার ২০০ টাকা। ‘ই’ ইউনিটে মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ এবং আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা। এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও নির্ধারিত শর্তে আবেদন করতে পারবেন।
আগামী বছরের জানুয়ারিতে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ইউনিট–ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ জানুয়ারি ‘এ’, ৮ জানুয়ারি ‘ই’, ১৫ জানুয়ারি ‘বি’, ২২ জানুয়ারি ‘সি’ এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানা যাবে।