উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) ২০২৬-২০২৭ অর্থবছরে তিন মাস মেয়াদে একজন ইন্টার্ন নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এই কার্যক্রমে নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ১০ হাজার টাকা হারে ভাতা পাবেন।
আবেদনের জন্য প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অটোমোবাইল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে এবং নীতিমালা অনুযায়ী কেবল একবারই এই সুযোগ নেওয়া যাবে।
আগ্রহী প্রার্থীদের বিআরটিএর ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণপূর্বক ৬ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে বা সরাসরি জমা দিতে হবে। পরিচালক (প্রশাসন), বিআরটিএ ভবন, বনানী, ঢাকা বরাবর এই আবেদনপত্র পাঠাতে হবে।
বাছাইকৃত প্রার্থীদের লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সফলভাবে সম্পন্ন করার পর সনদ প্রদান করা হবে। তবে এই সনদ কোনো সরকারি চাকরির ক্ষেত্রে স্থায়ী বা অস্থায়ী নিয়োগের নিশ্চয়তা দেবে না।