উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পোপ ফ্রান্সিস তাঁর ধর্মীয় জীবনে তিনবার শয়তানের দর্শন পেয়েছেন বলে ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন। এর মধ্যে দুটি ঘটনা ঘটেছিল আর্জেন্টিনার বুয়েনস এইরেসে, আর তৃতীয়টি ২০১৮ সালে চিলি সফরের পর। ভ্যাটিকান গত মঙ্গলবার ডায়েরির এই অংশবিশেষ প্রকাশ করেছে।
ফ্রান্সিস ২০২১ সালের ২৪ জানুয়ারির ডায়েরিতে লিখেছেন, রোমে ফেরার কয়েক দিন পর আমি একটি বৈঠকে ছিলাম এবং শয়তানকে দেখেছিলাম। তিনি আরও লিখেছেন, চিলির কেলেঙ্কারিতে তিনি নরকের দরজা দেখেছেন এবং চার্চের জন্য এটি বড় লজ্জা বয়ে এনেছিল। কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ বইটি সংকলন করেছেন।
জর্জ মারিও বার্গোগলিও চামড়ার বাঁধাই করা একটি ক্যালেন্ডারকে নোটবুক হিসেবে ব্যবহার করতেন। তিনি ১৯৯২ সালে বুয়েনস এইরেসের সহকারী বিশপ থাকার সময় ডায়েরিটি লেখা শুরু করেন। তিনি কার্ডিনাল ও পরে পোপ হওয়ার পরও ২০২৪ সালের ১৮ আগস্ট পর্যন্ত এটি লিখে গেছেন।