উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার বাসা থেকে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে।
এসব বিষয়ে এসআরবি-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মেসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মিরসরাই থানা ও চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে।
শেখ মোহাম্মদ আতাউর রহমান মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, মিরসরাই থানায় নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর চট্টগ্রাম উত্তর জেলার ফটিকছড়ি উপজেলার নানুপুর-কিপাইতনগর এলাকায় ছাত্রদল ও যুবদলের মিছিলে হামলা চালানোর অভিযোগ রয়েছে। ওই ঘটনায় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে এবং এর দুই দিন পরই শেখ আতাউর রহমানকে গ্রেপ্তার করা হলো।