উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ডের সার্বিক চিত্র বিদেশি বন্ধু এবং উন্নয়ন অংশীদারদের সামনে তুলে ধরবে সরকার। এ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
আজ সোমবার বিকেলে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের এই ব্রিফিংয়ে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ব্রিফিংয়ের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আমন্ত্রিত অতিথিদের সামনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করবেন। সরকারের অবস্থান পরিষ্কার করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এরপর সাইবার সুরক্ষা আইন নিয়ে বিস্তারিত ব্রিফ করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আন্তর্জাতিক মহলের নানা প্রশ্নের উত্তর দিতেই সরকারের এই বিশেষ আয়োজন।