উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি এবং ইউরাস কমিউনিটির সঙ্গে দুটি পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি। এর ফলে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
গত ১৯ থেকে ২১ নভেম্বর ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের (আইএইউপি) ২০২৬ সালের সেমি-অ্যানুয়াল মিটিংয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সম্মেলনে প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করেন উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির এবং ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটির পক্ষে প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তফা আয়দিন নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। এই সমঝোতার আওতায় দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে একাডেমিক কর্মসূচি ও সেমিনার আয়োজন করবে।