সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

চিকিৎসক থেকে শিক্ষক সবাই থাকছেন এনসিপি’র নতুন সংগঠনে

Spread the love

জাতীয় রাজনৈতিক অঙ্গনে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। (এনসিপি) শীঘ্রই গঠন করতে যাচ্ছে তাদের পেশাজীবী সহযোগী সংগঠন। এ নিয়ে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন সংশ্লিষ্ট সংগঠকরা।দলীয় সূত্র জানিয়েছে, সংগঠনটির লক্ষ্য হবে দেশের বিভিন্ন পেশাজীবীদের একত্রিত করা, নীতিনির্ধারণে অংশগ্রহণ নিশ্চিত করা এবং রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখা। শুরুর ধাপেই আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশার প্রতিনিধিদের সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।এনসিপি নেতাদের মতে, এই সহযোগী সংগঠন পেশাজীবীদের মতামতকে কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণে তুলে ধরবে। এছাড়া দেশের উন্নয়ন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এটি হবে কার্যকর একটি প্ল্যাটফর্ম।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ উদ্যোগ সফল হলে এনসিপি’র রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে এবং দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে তাদের সংযোগ আরও গভীর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *