সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

নাহিদ ইসলামের সাহসী পদক্ষেপ: ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া একমাত্র নেতা

Spread the love

বাংলাদেশের রাজনীতিতে সাহসী ভূমিকার কারণে আলোচনায় এসেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রধান নেতা নাহিদ ইসলাম। তিনি দেশের প্রথম সারির একমাত্র রাজনৈতিক নেতা যিনি প্রকাশ্যে ট্রাইব্যুনালে হাজির হয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। এ সময় তিনি বিচারের ধারাবাহিকতা রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশে বহু নির্যাতিত ও নিপীড়িত রাজনৈতিক নেতা থাকলেও কৌশলগত কারণে কেউ সমঝোতার রাজনীতিকে বেছে নিয়েছেন। কিন্তু নাহিদ ইসলাম সেই প্রথা ভেঙে রাজনৈতিক কমিটমেন্ট ধরে রেখেছেন এবং জনআকাঙ্ক্ষার প্রতি তাঁর অঙ্গীকার অটল রেখেছেন।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কেবল গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকেই রাজনীতির কেন্দ্রে রাখতে হবে। দলটি বলছে, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রয়োজন সাহসী নেতৃত্ব ও অনমনীয় অঙ্গীকার। এই পথেই এগিয়ে যাচ্ছেন নাহিদ ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *