সর্বশেষ
মার্চ ২১, ২০২৬

চট্টগ্রামে আলোড়ন, চাঁদাবাজ কিরিচ আজাদ অবশেষে আটক

Spread the love

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন আকবর শাহ থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত চাঁদাবাজ ‘কিরিচ আজাদ’কে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৫ অক্টোবর ২০২৫) রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আজাদ হোসেন, এএসআই মোঃ শাহ আলম এবং সঙ্গীয় ফোর্সসহ ফয়েজ লেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালীন ফয়েজ লেক মাইট্যা গলিতে চাঁদাবাজি করার সময় মোঃ আজাদ হোসেন (৩৩) ওরফে ‘কিরিচ আজাদ’-কে হাতে-নাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ধারালো টিপছোরা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আজাদের বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার আহেদপুর বড় পুকুর পাড় এলাকায়। বর্তমানে সে চট্টগ্রামের ফয়েজ লেক মাইট্যা গলিতে বসবাস করছিল।পুলিশ জানায়, কিরিচ আজাদ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।ঘটনার পর আকবর শাহ থানায় মামলা নং ২৮(১০)২৫, ধারা ৩৪১/৩৮৫/৩২৩/৫০৬/৩৪ দণ্ডবিধি অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।ওসি মোঃ আরিফুর রহমান বলেন, “আইনের বাইরে কেউ নয়। সমাজে যারা চাঁদাবাজি করে সাধারণ মানুষকে আতঙ্কিত করছে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ‘কিরিচ আজাদ’ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *