সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের ভয়ংকর পরিকল্পনা ভেস্তে দিল ডিএমপি

Spread the love

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়।ডিএমপি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়ে ঝটিকা মিছিল আয়োজন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল। এ সময় অভিযান চালিয়ে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫০ জনকে, সিটিটিসি ২৭ জনকে, তেজগাঁও বিভাগ ১০০ জনকে, রমনা বিভাগ ৫৫ জনকে, গুলশান বিভাগ ৫ জনকে, মিরপুর বিভাগ ৪ জনকে এবং উত্তরা বিভাগ ৩ জনকে গ্রেফতার করে।অভিযানের সময় ১৪টি ককটেল এবং ৭টি ব্যানার উদ্ধার করা হয়। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় এই বিপুল সংখ্যক গ্রেফতার সম্ভব হয়েছে বলে ডিএমপি জানিয়েছে।সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম পিপিএম বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অর্থ যোগানদাতা, আশ্রয়দাতা ও লোক সরবরাহকারীদের শনাক্তে কাজ চলছে। রাজধানীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে।”ডিএমপি কর্তৃপক্ষ আরও জানায়, চলমান অভিযানে এর আগে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *