মৌলভীবাজার সদর উপজেলা প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার বিশিষ্ট সমাজসেবক ও সালিশ বিচারক জনাব জামাল আহমেদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডবাসীসহ জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।মৌলভীবাজার জেলাজুড়ে একজন ন্যায়পরায়ণ ও দক্ষ সালিশ বিচারক হিসেবে জনাব জামাল আহমেদের ব্যাপক সুখ্যাতি রয়েছে। ১২ নং গিয়াসনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক এই সফল জনপ্রতিনিধি তার কার্যকালে এলাকায় ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করেছিলেন।
বিশেষ করে অপরাধী ও সমাজবিরোধীদের কাছে তিনি আজও এক মূর্তমান আতঙ্ক হিসেবে পরিচিত। তার সময়ে এলাকায় শৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।এক বিশেষ বিবৃতিতে জামাল আহমেদ বলেন আমি যদি আবারও জনগণের সেবা করার সুযোগ পাই তবে পূর্বের ন্যায় জনকল্যাণে নিজেকে উৎসর্গ করব।
আমার প্রধান লক্ষ্য হবে এলাকায় পুনরায় পূর্ণাঙ্গ ন্যায়বিচার ও ইনসাফ কায়েম করা। ৫ নং ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন তার সবটুকু আমি করব ইনশাআল্লাহ।বিবৃতিতে তিনি আরও বলেন সমাজ থেকে অন্যায় ও অবিচার দূর করে সাধারণ মানুষের অধিকার সুনিশ্চিত করাই আমার ব্রত।
তিনি সমাজের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন যাতে আগামী দিনেও তিনি সাহসের সাথে সত্যের পথে অবিচল থাকতে পারেন। পরিশেষে তিনি আবারও সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান।

